ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ভেঙে ১৭ জনের মৃত্যু

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজ চলছে।


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে।


সংবাদ সংস্থাটি আরও জানায়, ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

ads
ads
ads

Our Facebook Page

↑